কলাপাড়ায় ডাকত দলের দুই সদস্য গ্রেফতার
নভেম্বর ২২ ২০২২, ১৮:০৯
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ায় ডাকত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন মো.মনিরুল ইসলাম ওরফে মনির (৩৮), মো.নুর নবী খান।
সোমবার সকালে খুলনার লবনচোড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মনির বরগুনা জেলার গৌরিচন্না এলাকার মৃত খায়রুল ইসলামের ছেলে।
এছাড়া নুর নবী পিরোজপুর জেলার মঠবড়িয়ার শাখারীকাঠি এলাকার আব্দুল হাকিম খানের ছেলে। তারা গত ২৫ জুন কলাপাড়া উপজেলার নিলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আবদুর রব হাওলাদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত ছিলো বলে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে আদলতে সোপর্দ করা হয়েছে।








































