সেই মন্ত্রী-এমপিরা এখন কোথায়?
আগস্ট ০৬ ২০২৪, ১৩:০৪
প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে যাওয়ার পর কোনো মন্ত্রী-এমপির খবর পাওয়া যাচ্ছে না। এ ছাড়া, দ্বাদশ জাতীয় সংসদের বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্যকে ফোনেও পাওয়া যায়নি। তাদের ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। প্রধানমন্ত্রীকে বহনকারী সামরিক হেলিকপ্টারে তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।
তবে, তার সঙ্গে কোনো মন্ত্রী কিংবা এমপি ছিলেন না বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর আগে ছাত্রদের কোটা আন্দোলন ও দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী-এমপি দেশ ছেড়েছিলেন। ১৪ জুলাই থেকে ১৭ জুলাইয়ের মধ্যে দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী এমপি-মন্ত্রী। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই পাড়ি জমান। সূত্র-বাংলাদেশ প্রতিদিন








































