খুলল বিএনপি কার্যালয়

আগস্ট ০৬ ২০২৪, ০০:৫৫

নিজস্ব প্রতিবেদক: টানা ১৯ দিন তালাবদ্ধ থাকার পর রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার বিকাল পৌনে ৫টার দিকে দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন নেতাকর্মীরা।

এ সময় রিপনের সঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনসহ নেতাকর্মীরা ছিলেন।

বিএনপি কার্যালয়ের একজন স্টাফ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিএনপি কার্যালয়ে পরে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, সেলিমুজ্জামান সেলিম, আব্দুল বারী ড্যানিসহ নির্বাহী কমিটির অনেক সদস্য যান।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও