বরিশালে হাসপাতালে মা সড়কে অটোর ধাক্কায় সন্তানের মৃত্যু
নভেম্বর ২১ ২০২২, ১৭:০১
হিজলা (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় প্রধান সড়কে আটো গাড়ীর ধাক্কায় শিশু মৃত্যুও অভিযোগ পাওয়া গেছে। ২১ শে নভেম্বর দুপুর ২ টার সময় উপজেলার হাসপাতাল সংলগ্ন হিজলা-মুলাদীর সংযোগের প্রধান সড়কে এ দূঘর্টনা ঘটে।
পওে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার কওে হিজলা স্বাস্থ্যেকমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। জানাযায় শিশুটি উপজেলার বরজালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দ্রপুর গ্রামের মৃত আবদুল ছাত্তার সরদারের ছেলে আশরাফুল (৬)।
মৃত্যু শিশুর সৎ মা জানায় দুপুরে বাসা থেকে তার আপন মা হাসপাতালে চিকিৎসাধীন তা দেখতে যায়।পরে একটি আটো গাড়ী তাকে ধাক্কা দিলে ঘটনা স্থানেই শিশুটি মারা যায়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় যেহেতু শিশুটির বাবা নেই,মা হাসপাতালে চিকিৎসাধীন।সেখানে পুলিশ পাঠানো হয়েছে এ বিষয়ে পরবর্তিতে সিদ্ধান্ত গ্রহন করা হবে।
আ/ মাহাদী









































