বরিশালে নিহতদের স্মরণে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান

আগস্ট ০২ ২০২৪, ২১:৫৭

নিজস্ব প্রতিবেদক:  কোটা সংস্কার আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা, গণগ্রেপ্তার শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে এবং নিহতদের স্মরণে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় ব‌রিশাল বি‌শ্ব‌বিদ‌্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি করেন।

অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করা হয়।

এর আগে শিক্ষার্থীরা নগরের জিলা স্কুল মোড় থেকে গান গাইতে গাইতে র‌্যালি করে শহিদ মিনারে আসেন। তারপর হতাহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনে নিহত ও আহতের ঘটনার দায় নিয়ে সরকার প্রধা‌নের পদত্যাগ দাবি করেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন-আন্দোলনের সমন্বয়ক হুজাইফা রহমান, লামিয়া সাইমুন, অর্পিতা নন্দি বন্যি, রাইজুল ইসলাম সাকিব, শশী রায়, রুবাইয়া, নয়ন সরকার জয়, সুজন সিকদার ও আরিফ শাহরিয়ার।

সংক্ষিপ্ত বক্তৃতায় আন্দোলনের সমন্বয়ক হুজাইফা রহমান বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালিয়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হত্যা করেছে। এ হত্যায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও