বরিশালে আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার

নভেম্বর ২১ ২০২২, ১৪:১৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকায় পুলিশের কাছ থেকে জেএমবির দুই আসামি ছিনতাইয়ের ঘটনায় বরিশালের আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আদালতের বিভিন্ন স্থানে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারী। আজ আদালত পাড়ায় পুলিশকে সতর্কাবস্থানে দেখা গেছে। সন্দেহভাজন কিছু দেখলেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রয়োজনীয় লোকজনকে আদালত অঙ্গনে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, আদালতের নিরাপত্তায় আগে যে সংখ্যাক পুলিশ মোতায়েন ছিলো তারাই নিরাপত্তা ব্যবস্থা পালন করছে।

দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষন করছে সিনিয়র পুলিশ কর্মকর্তারা। তাদের মনোবল বাড়ানোর জন্য দেয়া হয়েছে বিভিন্ন নির্দেশনা।

আদালতের গুরুত্বপূর্ন স্থানে জনগনের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারী।

কারাগার থেকে আদালতে আসামি আনা নেয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা হয়েছে। বরিশালে এ ধরনের ঘটনা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া