বরিশালে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের ধরপাকড় অব্যাহত

জুলাই ২৬ ২০২৪, ১৯:৩৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কোটা সংস্কার আন্দোলনের নামে সন্ত্রাসী ও নাশকতা কর্মকাণ্ডের অভিযোগে বরিশালে বিএনপি জামায়েতের নেতাকর্মীদের ধরপাকড় অব্যাহত রয়েছে। শুক্রবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযানে ছয়জন গ্রেফতার হয়েছেন।

এর আগে গত সাত দিনে বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ শতাধিক বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক।

শুক্রবারে গ্রেফতাররা হলেন, চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিল্টন মেম্বর, ইদ্রিস আলীর ছেলে কামাল হোসেন, আরিফ, রুবেল ও সাহেব আলী।কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, দেশব্যাপী নাশকতাকারীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযানে শুক্রবার ছয়জন গ্রেফতার হয়েছে। বাকিদের আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া