নগরীতে দুই কেজি গাঁজাসহ আটক স্ত্রী, পলাতক স্বামী

জুলাই ০৪ ২০২৪, ২০:১৫

নিজস্ব প্রতিবেদক ‍॥ বরিশাল নগরীর ১৪ নং ওয়ার্ডের একটি ফ্লাট বাসায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেন মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নগরীর বাংলা বাজারের বিপরীতে এ্যাডভোকেট সালাউদ্দিনের ভবনের ৫ম তলার পশ্চিম পাশের ফ্লাটের ভাড়াটিয়া খলিলের বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়না বেগম নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপি’র মিডিয়া সেল।

আটকৃত ময়না বেগম নগরীর রাজ্জাক স্মৃতি কলোনী বাসিন্দা মৃত ইসমাইল সরদারের মেয়ে এবং খলিল সরদারের স্ত্রী। ময়না ও খলিল দম্পতি র্দীঘ দিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিলো বলে জানা গেছে।

এছাড়াও উদ্ধারকৃত মাদক কেনাবেচার সাথে সম্পৃক্ত অপর অভিযুক্ত আসামী ময়নার স্বামী খলিল সরদার পলাতক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

এবিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া