বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

জুন ১২ ২০২৪, ১৯:১২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পর্শে মো. মহিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ৭টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। মহিন সাচড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জেলে বিল্লাল শিউলীর ছেলে।

নিহতের পরিবার সূত্র জানায়, গত সোমবার সে তার মায়ের সঙ্গে টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাস্তার মাথা এলাকায় নানা বাড়িতে বেড়াতে যায়। বুধবার সকালে তার নানা বাড়ির পাশের ঘরে অটোরিক্সা চার্জ অবস্থায় ছিল।

এ সময় ওইখানে গিয়ে সে বিদ্যুতের তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়। তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া