বাউফলে বিদ্যালয়ের অফিস সহকারীকে পিটিয়ে জখম

নভেম্বর ২০ ২০২২, ১৭:০০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদুল হককে (৩৫) পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২০ নভেম্বর) দুপুর দুইটার দিকে বিদ্যালয়ের সংলগ্ন তিন রাস্তর মোড় এলাকায় ওই ঘটনা ঘটেছে। আসাদুল হক অভিযোগ করেছেন,কনকদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মিজান কাজি’র ছেলে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য মো. সিজানের (২২) নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তাঁকে এলোপাতাড়িভাবে কিল-ঘুসি ও পিটিয়ে আহত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২০ নভেম্বর) সকালে আসাদুলের বড় ভাই মো. জহিরলি ইসলাম টিপু (৪০) কনকদিয়া বাজারে গেলে রাজনৈতিক বিরোধের সূত্রে ধরে সিজান তাঁকে প্রকাশ্যে গালাগাল ও লাঞ্চিত করে।

পরবর্তীতে এ বিষয়ে টিপুর ছোট ভাই আসাদুল কালীবাড়ি সড়ক এলাকায় মোটরসাইকেল থামিয়ে সিজানকে জিজ্ঞেস করতে গেলে আসাদুলের কথা না শুনে সিজান মোটরসাইকেল চালিয়ে চলে যান।

পরে দুপুর দুইটার দিকে আসাদুল বিদ্যালয়ের অদূরে তিন রাস্তার মোড় এলাকায় যান। সেখানে মো. সিজানের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তাঁকে এলোপাতাড়িভাবে কিল-ঘুসি ও পিটিয়ে আহত করে চলে যায়।

এ বিষয়ে জানার জন্য সিজানের মুঠোফোন নম্বরে কল করলে সাংবাদিক পরিচয় পেয়ে রঙ নম্বর বলে কেটে দেন।এরপর আর ফোন ধরেননি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও