চরফ্যাশনে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

জুন ০৩ ২০২৪, ২০:২৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার চরফ্যাশনে মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জুন) সকাল ৭টার দিকে চরফ্যাশনের বেতুয়া এলাকার উত্তর পাশে বিনাস বাজার-সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। যুবকের পরনে ছিল কমলা রঙের শার্ট ও জিন্সের কালো প্যান্ট।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন জানান, লাশটি উদ্ধার করে ভোলায় মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া