ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মৎস্য অফিসের খাদ্যসামগ্রী বিতরণ
মে ৩০ ২০২৪, ১৭:৪৮
নিজস্ব সংবাদদাতা, দৌলতখান ভোলা: ভোলার দৌলতখানে ঘূর্ণিঝড় রেমালের তাÐবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে বুধবার মধ্যমেঘনা অবস্থিত চর মদনপুরে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে মেঘনা নদী পাড়ি দিয়ে মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে খাদ্যসামগ্রী পৌছে দেন। আর খাদ্যসামগ্রী পেয়ে সন্তুষ্ট অসহায় পরিবারগুলো।









































