হজে গিয়ে বরিশালের কাজী মাও: আনছার উদ্দীন’র মৃত্যু
নভেম্বর ১৯ ২০২২, ১৭:২১
নিজস্ব প্রতিবেদক ॥ সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে বরিশালের কাজী মাও ঃ আনছার উদ্দীন সরদার’র মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সকাল (১১ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭ টার দিকে তার মৃত্যু হয়। ওই দিন জুম্মার নামাজের পর মক্কায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
তবে তাকে মক্কায় সরাইয়া নামক কবরস্থানে তাকে দাফন করা সিদান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। মারা যাওয়া কাজী মাও ঃ আনছার উদ্দীন সরদার বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের বাসিন্দা।
তিনি বদরপুর ট্রাভেলস এন্ড টুরস ব্যবস্থাপনা অংশীদার ও অভিজ্ঞ মোয়াল্লেম বরিশাল জেলা ম্যারেজ রেজিষ্টার সমিতি’র সচিব, সাগরদী শাখার ম্যারেজ রেজিষ্টার, কর্ণকাঠী ই, ই, আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও কর্ণকাঠী আম্মানিয়া এতিমখানা সাবেক সম্পাদক। মক্কায় অবস্থানরত কাজী মাও ঃ আনছার উদ্দীন সরদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ছোট ভাই ইউসুফ সরদার। তিনি বলেন, শুক্রবার ভোরে শ্বাস নিতে কষ্ট অনুভব করলে তাকে তার সঙ্গীরা হোটেলে নিয়ে যায়। পরে সেখানে বসে শেষ নিশ্বাস ত্যাগ করেন।








































