বরিশালে স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রীর বিষপানে আত্নহত্যার চেষ্টা

নভেম্বর ১৭ ২০২২, ১৯:৫৬

 আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর নির্যাতন সইতে না পেরে শীলা রানী নামের এক গৃহবধু বিষপানে আত্নহত্যার চেষ্টা করেছে। মুমুর্ষ অবস্থায় গৃহবধু শিলা রানীকে বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা গৈলা ইউনিয়নের তালতারমাঠ গ্রামের অভাব অনটনের কারনে প্রায়ই ভবতোষ হালদার তুচ্ছ ঘটনা নিয়ে তার স্ত্রী শিলা রানীকে প্রায়ই শারীরিক নির্যাতন করে আসছিল।

বুধবার রাতেও তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী ভবতোষ স্ত্রী শিলা রানীকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করলে শিলা রানী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। মুমুর্ষ অবস্থায় শীলা রানীকে বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও