বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন উদ্যোগে দাবী আদায়ের লক্ষে মানববন্ধন
নভেম্বর ১৪ ২০২২, ২০:০৩
সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ সারা দেশব্যাপী বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন আহুত মাদরাসার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক প্রনয়ন সহ ১৩ দফা দাবী আদায়ের লক্ষে জমিয়াতুল মোদার্রেছীন পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে সোমবার বেলা ১২টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মাওলানা শাহ মাহমুদ ওমর জিয়াদ, শাহ মাহমুদ ওসমান সোহেল, মাওলানা জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরবারে এক স্মারকলিপি প্রদান করা হয়।








































