উজিরপুরে বাসচাপায় সাবেক সেনাসদস্য নিহত

ডিসেম্বর ০৪ ২০২৩, ১৭:৩৬

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে বাসচাপায় এক মোটরসাইকেল-আরোহী সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো: ফুয়াদ হোসেন (৩২) গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের ফারুক হোসাইনের ছেলে। জানা গেছে, ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সাথে বরিশালগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। জেলা ট্রাফিক পুলিশের টিএসআই আশরাফ জানান, নিহতের পরিচয় শনাক্ত করেন তার ভাই ফরিদ উদ্দিন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাফর আহম্মেদ জানান, চালকসহ বাসটি স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও