সেতু ভেঙ্গে খালে, দুই উপজেলাবাসীর ভোগান্তি

নভেম্বর ১৬ ২০২৩, ১৯:২০

পিরোজপুর প্রতিনিধি ‍॥ পিরোজপুরের ইন্দুরকানীতে সেতু ভেঙে খালে পড়ে যাওয়ায় ইন্দুরকানী ও মোড়েলগঞ্জ দুই উপজেলার হাজারো লোকজন চরম ভোগান্তিতে পড়েছে। বুধবার রাতে ঘোষেরহাট বাজার সংলগ্ন রাস্তার সেতুটি ভেঙে পড়ে।

সেতুটি দিয়ে প্রতিদিন দুই উপজেলার শিক্ষার্থীসহ হাজারো মানুষ চলাচল করে এবং কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল দেশের বিভিন্ন স্থানে যায়। তাছাড়া সেতুটি পার হয়ে দুই উপজেলার অনেক লোকজন পাশ্ববর্তী মোড়েলগঞ্জ, শরণখোলা ও মংলা যাতায়াত করে। মোড়েলগঞ্জ উপজেলার লোকজন সেতুটি দিয়ে ইন্দুরকানী, পিরোজপুর, ঢাকাসহ দেশেরবিভিন্ন স্থানে যায়।

ঘোষেরহাট বাজারের ব্যবসায়ী ইকরামুল সিকদার বলেন, ‘সেতুটি যাতায়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেতুটি ভেঙে যাওয়ায় দুই উপজেলার অনেক মানুষ ভোগান্তিতে পড়েছে। তাই জনস্বার্থে সেতুটি দ্রুত নির্মাণ করা প্রয়োজন।’

ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাসুদ করিম ইমন বলেন, ‘সেতুটি ভেঙে যাওয়ায় দুই উপজেলার মানুষ চলাচলসহ মালামাল পরিবহন করতে অসুবিধার মধ্যে পড়েছে। সেতুটি দ্রুত নির্মাণের জন্য আমি কর্তৃপক্ষের কাছে সুপারিশ করব।’

উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন বলেন, ‘সেতুটি স্থানীয় বাজারে স্থাপিত, এখান থেকে অনেক মানুষ যাতায়াত করে। জনগুরুত্বপূর্ণ স্থাপনা এটি, তাই উর্ধ্বতন-কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত পুনর্নির্মাণ করার চেষ্টা করছি।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া