পাথরঘাটা থেকে ঢাকায় যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিখোঁজ

সেপ্টেম্বর ১৭ ২০২৩, ১৪:৪৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরগুনার পাথরঘাটার বাসিন্দা মো. ইব্রাহিম খলিল উল্লাহ যায়েদ (১৪) নামের এক মাদ্রাসাছাত্র পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার মা গত শুক্রবার পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ ইব্রাহিম খলিল পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মো. জয়নাল খানের ছেলে। সে ঢাকার আব্দুল্লাহপুর এমদাদুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

ইব্রাহিম খলিলের মা রাজিয়া বেগম বলেন, গত বুধবার বিকেলে পাথরঘাটার বাসা থেকে ইসলাম পরিবহনের গাড়িতে ঢাকার আব্দুল্লাহপুরের মাদ্রাসার উদ্দেশে রওনা দেয়। পরদিন বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আবু হানিফার সঙ্গে যোগাযোগ করে জানা যায় ইব্রাহিম খলিল মাদ্রাসায় যায়নি। পরে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে জানতে চাইলে পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান বলেন, নিখোঁজ মাদ্রাসাছাত্র ইব্রাহিম খলিলকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া