বামনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা প্রত্যাহারের দাবি

আগস্ট ২৭ ২০২৩, ১৮:৫৩

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: স্থানীয় দৈনিক সাগরকূলের সম্পাদক, দৈনিক যুগান্তরের বামনা উপজেলা প্রতিনিধি ও বামনা প্রেসক্লাবের সভাপতি মো. নেছার উদ্দিন এবং দৈনিক সাগরকূলের নিজস্ব প্রতিবেদক মো. মাহমুদুল হাসান আশিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের প্রতিবাদে  পাথরঘাটা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন করা হয়েছে।

আজ রোববার (২৭ আগস্ট)  বেলা ১১টায় পাথরঘাটা শহরের শেখ রাসেল স্কয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় পাথরঘাটা, বামনাসহ দেশের সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন এবং বরিশাল মেডিকেলে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদ ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা।

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সাংবাদিক জাফর ইকবাল, জাকির হোসেন খান, ইমাম হোসেন নাহিদ, শফিকুল ইসলাম খোকন ও অমল তালুকদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া