ভোলায় চরফ্যাশনের মুজিব নগরে মেম্বার প্রার্থীর ভোট পূর্ণগণনার দাবীতে সংবাদ সম্মেলন

জুলাই ২৩ ২০২৩, ১৪:৩৩

ভোলা প্রতিনিধি।। নির্বাচনে কারচুপি ও ফলাফল ঘোষণায় কৌশল অবলম্বনের অভিযোগ করে ভোট পুনর্গণনার দাবিতে আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন ভোলা চরফ্যাশন উপজেলায় ১৬নং মুজিব নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪নং ওয়ার্ডের তালা মার্কা প্রার্থী মোঃ রুবেল।

ভোলায় একটি পত্রিকা অফিসে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুবেল বলেন, ‘গত (সোমবার)১৭ জুলাই নির্বাচনে আমার তালা প্রতীকে জনগণ বিপুল ভোট দেন, ভোট গননা করিয়া প্রথমে ফলাফল প্রকাশ করেন।তিনি লিখিত ভাবে আমার তালা মার্কা ৩৬৪ ভোট এবং ফুটবল মার্কার প্রার্থীর ৩৬২ বলিয়া ঘোষনা করেন।

তাহাতে আমার তালা মার্কার ভোট বেশী হওয়ায় প্রিজাইডিং অফিসার সাহেব আমার প্রতিদ্বন্ধী প্রার্থীর নিকট হাইতে অবৈধ ভাবে উৎকোচ গ্রহন করিয়া এবং আমার এজেন্টদের সরাইয়া তাহারা নিজেরা ভোট গননা করিয়া প্রথমে ফলাফল প্রকাশ করেন। এবং পরবর্তীতে ফলাফলের কাগজ ছিড়িয়া তালা মার্কা ৩৫৩ ভোট এবং ফুটবল মার্কার প্রার্থীর ৩৬৮ বলিয়া ঘোষনা করেন।

তাহাতেই প্রতিয়মান হয় যে, নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি করা হয়। সুপরিকল্পিতভাবে ভোট গনণা করে কর্মকর্তাদের যোগসাজশে অবৈধভাবে আমাকে পরাজিত ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে রুবেল আরও বলেন, ‘গত(মঙ্গলবার) আমি ভোট পুনর্গণনার দাবি জানিয়ে চরফ্যাশন উপজেলায় নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া