বাউফলে চাঁদার টাকা না দেয়ায় দুই জনকে কুপিয়ে জখম

জুলাই ০৮ ২০২৩, ১৭:০৬

বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি:  পটুয়াখালীর বাউফলে দশ হাজার টাকা চাঁদা না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে সফিক মৃধা (৫৫) ও বেল্লাল মৃধাকে (৩২) কুপিয়ে জখম করা হয়েছে। আজ শনিবার (৮ জুলাই) সকালে উপজেলার বগা ইউনিয়নের (৫নং ওয়ার্ড) শাপলাখালী গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি তুচ্ছ ঘটনার সালিশ মীমাংসার ঘটনাকে কেন্দ্র করে সফিক মৃধা একই এলাকার মৃত সিরাজ উদ্দিন মৃধার স্ত্রী রেহেনা বেগমের (৫৫) কাছে ৭-৮ মাস আগে দশ হাজার টাকা চাঁদা দাবি করেন।

রেহেনা বেগম ওই সময় টাকা দিতে অপরগতা প্রকাশ করলে সফিক মৃধা গংরা রেহেনা বেগমের তিন ছেলে বেল্লাল, হোসেন ও হাসানকে বারধর করে।

এপর্যায়ে সফিক গংদের ভয়ে তারা তিন ভাই গ্রাম ছেড়ে ঢাকা চলে যান। দীর্ঘদিন পরে গত ঈদুল আজহার ২-৩ দিন আগে ওই তিন ভাই গ্রামের বাড়ি আসেন।

ঘটনার দিন শনিবার সকাল ৯টার দিকে বেল্লাল মৃধা স্থানীয় আলমগীর চৌকিদারের বাড়ীর দক্ষিন পাশে লতিফ খানের দোকানে মেয়ের জন্য বিস্কুট ও চকলেট আনতে গেলে সফিক মৃধা, তার ভাই মোফাজ্জেল, ভাতিজা বাবু সহ ৪-৫ জন বেল্লালকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

খবর পেয়ে বেল্লালের দুই ভাই হোসেন ও হাসান ভাইকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে এগিয়ে এলে তাদেরকেও মারধর করে। এসময় পাল্টা হামলায় সফিক মৃধা আহত হন। গুরুতর আহত সফিক মৃধাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও