লালমোহনে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জুন ২৩ ২০২৩, ১৫:৩৫

 লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকালে পৌরশহরের থানার মোড়ে দলটির নিজস্ব কার্যালয় প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল উকিল, হেদায়েতুল ইসলাম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক আ.ন.ম শাহ্ধসঢ়; জামাল দুলালসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া