তজুমদ্দিনে স্কুলে অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে ৯দিনেও ব্যবস্থা নেয়নি শিক্ষা অফিস

জুন ২০ ২০২৩, ২০:২১

তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে বন্ধের পর বিদ্যালয় খোলা তারিখে অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে ৮দিনেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি উপজেলা শিক্ষা অফিস।

অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়া সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষা অফিস সুত্রে জানা যায়, তীব্র তাপদাহের কারণে শিক্ষার্থীদের সুরক্ষা বিবেচনায় ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত শ্রেণির শিক্ষাকার্যক্রম বন্ধ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

১১তারিখ যথারীতি স্কুল খোলা থাকায় সকাল পৌনে ১০টায় উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মান্নান কেয়ামূল্যাহ মীর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান।

পরিদর্শনের সময় বিদ্যালয়ে কর্মরত ৬ জন শিক্ষকের মধ্যে একজনও বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। সে সময় বহিরাগত এক লোক স্কুল ঘরটি ঝাড়ু দিতেছিলেন। সকল বিষয়গুলি শিক্ষা কর্মকর্তা তার মোবাইলে ভিডিও ধারন করেন।

এঘটনার পর ৯ দিন পার হয়ে গেলেও অজ্ঞাত কারণে অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি শিক্ষা কর্মকর্তা আঃ মন্নান।

স্কুলটির ৬টি ছয়জন শিক্ষকই কর্মরত রয়েছেন। কর্মরতরা হলেন, প্রধান শিক্ষক নিউটন চন্দ্র মজুমদার, সহকারী শিক্ষক মো. ইউসুফ, রেহানা পারভীন, বিবি মরিয়ম, ইশরাত জাহান শিলা ও ইশরাত জাহান।

সরকারী ছুটির পর খোলা তারিখে যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক হলেও ছয়জন শিক্ষকই সরকারের সেই নিয়ম ভঙ্গ করছেন। যে কারণে তাদের বিরুদ্ধে শিক্ষা অফিসার ব্যবস্থা না নেয়ায় উপজেলার সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানতে চাইলে ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, উপজেলা শিক্ষা অফিসার সকাল পৌনে ১০ টার সময় স্কুলটিতে আসেন।

তখন স্কুলে কোন শিক্ষক উপস্থিত ছিলেন না। বাহিরের একজন লোক স্কুলটি ঝাড়ু দিচ্ছেন। শিক্ষা অফিসার সব বিষয়টি তার মোবাইলে ভিডিও করে নেন।

প্রধান শিক্ষক নিউটন চন্দ্র মজুমদারকে বেলা সাড়ে ১১ টায় ফোন দিয়ে ১১ জুন তারিখে স্কুলে অনুপস্থিতির কারণ যানতে চাইলে তিনি শিক্ষা অফিসে যাচ্ছেন বলে ফোন কেটে দেন।

পরে ফোন দিলে তিনি রিসিভ করেনি। উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মান্নান ১১জুন তারিখে কেয়ামূল্যাহ মীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬ শিক্ষকের কাউকে উপস্থিত না পাওয়ার বিষটি স্বীকার করে বলে তাদেরকে মৌখিক শোকজ করা হয়েছে। আজকে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া