ভোলায় পূর্ব শত্রুতার জের ধরে বিধবা নারীকে হত্যার উদ্দেশ্য মারধর অভিযোগ
জুন ১৫ ২০২৩, ১৯:৩১
ভোলা প্রতিনিধি।।। ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন এর ৮নং ওয়ার্ডের আজহার মাতব্বর বাড়িতে বিধবা জুলিয়া আক্তারকে পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘর থেকে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্য মারধর ও তার বসত ঘরে কেরসিন দিয়ে পুড়ে ফেলার চেষ্টা অভিযোগ পাওয়া গেছে ।
একই গ্রামের প্রতিবেশি, স্বপন(৩৫) পিতা, সিরাজুল হক।তসলিম(৩২)পিতা, রফিজুল হক।মোশারফ (৫৪)পিতা,হাসেম আলী। সৈয়দ মাতব্বর(৫২) পিতা,ইসহাক মাতব্বর সহ অজ্ঞাত আরো ৭/৮ জন এর বিরুদ্ধে।
গতকাল রাত ১২টা দিকে এ ঘটনা ঘটে। পরে প্রতিবেশিরা ওই নারীর ডাক চিৎকার শুনতে পেয়ে তারা এসে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে জান ।বর্তমানে হাসপাতালে চিকিৎসা দিন রয়েছেন জুলিয়া আক্তার।
এ বিষয়ে স্বপন কাছে জানতে চাইলে তিনি বললেন, আমি এ বিষয়ে কিছু জানিনা। গতকাল রাত আমি এলাকায়(বাড়ি) ছিলাম না। এ ব্যাপারে ভোলা সদর মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।









































