লালমোহনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
মে ২২ ২০২৩, ২১:২৬
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, আমরা এগিয়ে যাচ্ছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণের অংশ স্মার্ট ভূমি সেবা। এর ফলে আগামীতে ভূমি নিয়ে আর জটিলতা থাকবে না।
এ সময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, ফরহাদ হোসেন মুরাদ প্রমুখ।









































