বরিশাল সিটি নির্বাচন: চরমোনাইয়ের প্রার্থীকে ইসির তলব
মে ০৯ ২০২৩, ১২:৫৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করিমকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফয়জুল করিম চরমোনাইর পির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ভাই।
বুধবার সকাল সাড়ে ১০টায় বরিশাল সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে ও মৌখিক ব্যাখ্যা দিতে বলেছে সাংবিধানিক সংস্থাটি।
সোমবার বরিশাল সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির স্বাক্ষরিত একটি চিঠি ফয়জুল করিমকে পাঠানো হয়। চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।’









































