বরিশালে পরোকিয়া প্রেমে সন্তানকে হত্যা

এপ্রিল ৩০ ২০২৩, ২০:২৬

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে পরোকিয়া প্রেমের কারনে নিজ সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মা ও তার প্রেমিকের বিরুদ্ধে। তবে বিষয়টি অস্বীকার করেছে অভিযুক্তরা।

এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেছেন নিহতের স্বজনরা। আর ঘটনা তদন্তে নিহতের মা ও তার প্রেমিককে হেফাজতে নিয়েছে পুলিশ।

গত ২৫ এপ্রিল বরিশাল নগরীর শের ই বাংলা মেডিকেলের সামনে একটি হোটেলের ওঠেন মরিয়ম বেগম ও তার পরোকিয়া প্রেমিক মিলন হাওলাদার। রোববার সকালে হঠাৎ হোটেল ম্যানেজারকে মরিয়ম জানান, তার ৫ বছরের শিশু আবির ইসলাম জিহাদ অসুস্থ। এ সময় মিলন হাওলাদার রুমে না থাকায় হোটেল ম্যানেজার মরিয়মকে শিশুটিকে হাসপাতালে নিয়ে যেতে বলে। এরপর মৃত্যু হয় শিশু জিহাদের। নিহত জিহাদের মা ও তার পরোকিয়া প্রেমিক মিলন হাওলাদারের দাবি, হোটেলের সিড়ি থেকে পড়ে আহত হয়েছে জিহাদ। এরপরই তাকে হাসপাতালে নেয়া হয়।

তবে হোটেল ম্যানেজার জানান, সিড়ি দিয়ে পড়ে যাবার বিষয়ে কিছু জানেন না তিনি। এদিকে পরোকিয়া প্রেমিককে নিয়ে সুখে থাকতেই জিহাদকে হত্যা করা হয়েছে বলে দাবি নিহতের স্বজনদের। এ সময় অপরাধিদের বিচারের দাবি জানান তারা।

নিহত শিশু আবির ইসলাম জিহাদের শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের জন্য নিহত জিহাদের মা মরিয়ম ও তার পরোকিয়া প্রেমিক মিলনকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে দাবি পুলিশের।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া