আগৈলঝাড়ার সড়ক দখল করে চলছে ধান মাড়াই

এপ্রিল ২৫ ২০২৩, ১৯:৪১

নাসির উদ্দিন শাহ্, আগৈলঝাড়া ॥ আগৈলঝাড়া উপজেলা সহ বিভিন্ন রাস্তায় ধানের মৌসুমে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে রাস্তা দখল করে চলছে ধান মাড়াই ও খড় শুকানোর কাজ যার ফলে রাস্তায় ঘটে যাচ্ছে বড় বড় দূর্ঘটনা।

সাধারণ পথচারীরা বারবার নিশেধ করলেও তারা যেনো কোন ভ্রুক্ষেপই নিচ্ছেনা, মানছেনা কোন প্রতিবাদ। ধান মাড়াই করার ফলে রাস্তার বেশিরভাগ জায়গা দখল হয়ে যায় এবং এর ফলে দুটি গাড়ি পাশাপাশি ক্রোসিং না করতে পেরে একটি বড় দূর্ঘটনা হয় তখন।

গতকাল উপজেলার বাকাল থেকে বাশাইল পর্যন্ত পুরো রাস্তায় একই দৃশ্য খেয়াল করা হয় এবং তারা কোন কথা কর্নপাত না করে বিরামহীন একইভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় সুশীল ব্যক্তি সহ এলাকার জনপ্রতিনিধিরা সুষ্ঠ বিচার চেয়ে প্রশাসনের কাছে এর প্রতিকার চেয়েছেন যেনো এভাবে অবৈধভাবে কেউ সড়ক অবরোধ করে কোন কার্যক্রম চালাতে না পারে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া