মুলাদীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন
এপ্রিল ২৫ ২০২৩, ১৯:৩৬
মুলাদী প্রতিনিধি ॥ মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশন করছে কুমিল্লার মেয় জান্নাত। জানাগেছে, মুলাদী উপজেলার বাটামার ইউনিয়নের আলিমাবাদ গ্রামের ৮নং ওয়ার্ডের কালাম আকনের ছেলে আরিফ আকন ঢাকায় একটি প্রেসের দোকান থাকার সুবাদে ঢাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। পাশের বাসার ভারাটিয়া কুমিল্লা দাউদকান্সি উপজেলার শান্তিপুর গ্রামের খোকন মিয়ার কন্য জান্নাত (২৫) এর সাথে বিগত ৬মাস পুর্বে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আরিফ আকনের।
প্রেমের বয়স কিছুদিন পেরুতেই লম্পট আরিফ জান্নাতকে বিয়ের প্রলভন দেখিয়ে তাদের মধ্যে শারীরীক সম্পর্ক স্থাপন করে। জান্নাত একাধীকবার আরিফকে বিয়ের কথা বললেও আরিফ বিভিন্ন তালবাহানায় তা এড়িয়ে যেত। তবে এক পর্যায় আরিফ একটি বাসা ভাড়া নিয়ে বিয়ে ছাড়াই জান্নাতকে নিয়ে বসবাস শুরু করে।
হঠাৎ করেই আরিফ গ্রামের বাড়ীতে এসে বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করলে প্রেমিকা জান্নাত বিষয়টি টের পেয়ে আরিফকে ফোন দিলে আরিফ অস্বীকার করে তাকে তার গ্রামের বাড়ীতে আসার জন্য ঠিকানা প্রদান করে, তবে সেখানে অনেক তথ্যই ছিল ভুল।
গত ২৩ এপ্রিল রবিবার সন্ধায় মুলাদীর বাটামারায় আলিমাবাদ গ্রামে পৌছলে স্থানীয়দের কাছে জিজ্ঞস করতে করতে আরিফের বাড়ী খুজে পায়। প্রেমিকা জান্নাতের উপস্থিতি টের পেয়ে আরিফ তার নিকট আত্মীয় ইসমাইল সরদারের ছেলে সবুজ সরদারের সহযোগীতায় পালিয়ে যায়। আরিফ পালিয়ে গেলেও সবুজ সরদার প্রেমিকা জান্নাতকে জীবন নাশের হুমকি সহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বাড়ী থেকে বের করার পায়তারা করছে বলে জানিয়েছে জান্নাত। প্রেমিকা জান্নাত বলেন, আমাকে বিয়ের প্রলবন দেখিয়ে একাধীকবার শারীরীক সর্ম্পক স্থাপন করেছে আরিফ, তার জন্য আজ আমি আমার বাবা-মা, আত্মীয় স্বজন সব ত্যাগ করে চলে এসেছি, আরিফ যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার মরণ ছাড়া আর কোন উপায় নাই।









































