আগৈলঝাড়ায় জমিতে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

এপ্রিল ২৪ ২০২৩, ১৯:২৩

 আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় নিজের জমির ধান কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।  পরিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের দক্ষিণ বাটরা গ্রামের কুটিশ্বর রায়ের ছেলে কালীপদ রায় (৫৫) সোমবার সকালে তার নিজের জমির পাকা ধান কাটতে যান।

এ সময় প্রচণ্ড তাপপ্রবাহে ধান কাটা অবস্থায় জমির মধ্যে হঠাৎ পড়ে যান। এ সময় স্থানীয়রা কালীপদ রায়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. শিশির কুমার গাইন তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া