মেহেন্দিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তাঁতিবাজারের স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু
এপ্রিল ২৪ ২০২৩, ১০:২৫
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের মেহেন্দিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোবাবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে নিজ ঘরে ফ্যানে বিদ্যুতের সংযোগ ঘটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত গোলাপ চন্দ্র বিশ্বাস (৪৫) মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের গেনন্দ বিশ্বাসের ছেলে। সে ঢাকার তাঁতি বাজারে স্বর্নের ব্যবসা করেন।
স্বজনরা জানান, ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাঃ অসীম সিকদার তাকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোঃ মনির হোসেন বলেন, গোলাপ ঢাকার তাঁতি বাজারে স্বর্ণের ব্যবসা করেন। সম্প্রতি গ্রামের বাড়িতে আসে। তাদের বাড়ির পাশেই নদী রয়েছে, আর সেই নদীর ভাঙ্গনের মুখে রয়েছে পূরাতন বসতঘরের একটি অংশ।
স্বজনরা জানিয়েছে গত রাতে গোলাপ সেখানে ঘুমিয়েছি, তবে গরমের কারনে আজ বাজার থেকে ফ্যান কিনে আসে। ঘটনার সময় ফ্যানটি লাগাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে কেউ থানা পুলিশকে অবহিত করে জানিয়ে মেহেন্দিগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নেয়া হচ্ছে।









































