বরিশালে মোটরসাইকেল চাপায় বৃদ্ধা নিহত

এপ্রিল ১৮ ২০২৩, ১৯:৩৩

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় সোমবার রাতে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত বৃদ্ধা মনসা হালদার (৭০) পাশ^বর্তি উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বিলগাববাড়ি গ্রামের অনীল হালদারের স্ত্রী।

নিহত বৃদ্ধা মনসা হালদারের ছেলে অর্জুন হালদার আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসে সোমবার রাতে জানান, ওই দিন রাত সাড়ে নয়টার দিকে তার মা নিজ বাড়ি থেকে একটি ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন।

এ সময় রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তার মাকে চাপা দিলে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়।

স্থানীয়দের সহায়তায় বৃদ্ধাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার অর্ণব সাহা মনসা হালদারকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা থানাকে কেউ অবহিত করেনি। বিষয়টি খোজ খবর নেবেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া