‘ঈদ উপলক্ষ্যে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে’

এপ্রিল ১৭ ২০২৩, ১৫:৩১

নিজস্ব প্রতিবেদক ॥ মাহে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষ্যে বাজার মনিটরিং ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। তিনি আজ দুপুরে নিজ কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এসব কথা বলেন।

আজ সকালে জেলা প্রশাসকের দপ্তরে তার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ ও সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসানসহ সরকারি বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা সিভিল সার্জন বলেন, অতিরিক্ত তাপদাহে হটস্টকের সম্ভাবনা থাকে। সে ক্ষেত্রে বাইরের কাজে নিযুক্ত মানুষদের সাবধানে কাজ করার নির্দেশ দেন। গরমে ডায়রিয়া রোগেরও প্রকোপ লক্ষ্য করা যায়। ডায়রিয়া প্রতিরোধের জন্য পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেন। এছাড়াও বাইরের খাবার ও ভাজাপোড়া না খাওয়ার নির্দেশনা দেন তিনি।

এসডিজি বাস্তবায়নের জন্য মাতৃ মৃত্যুর হার কমাতে হবে। সেজন্য গর্ভবতী মায়েদের হাসপাতালে ডেলিভারি করার পরামর্শ দেন সিভিল সার্জন। ঔষধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় বরিশাল শহরে ৩৫২ টি ফার্মেসী লাইসেন্স বিহীন রয়েছে।

তাদের অতিসত্তর লাইসেন্স করার নির্দেশ দেওয়া হয়। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে সরকারি সকল দপ্তরের সহযোগিতা করার নির্দেশনা দেন জেলা প্রশাসক।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া