ঈদকে সামনে রেখে বরিশাল নদীবন্দরের প্রস্তুতি

এপ্রিল ১৬ ২০২৩, ২১:০৫

ইমরান হোসেন ॥ পবিত্র ঈদ-উল ফিতর’কে সামনে রেখে বেশ তৎপর হয়ে উঠেছে বরিশাল নদী বন্দর কর্তৃপক্ষ। সরেজমিনে গিয়ে দেখা যায়, লঞ্চ টার্মিনালের পল্টন গুলোর মেরামত কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কর্তৃপক্ষ বলছেন হয়তো দুই-এক দিনের মধ্যেই সকল মেরামত কাজ শেষ হয়ে যাবে।

বরিশাল নদী বন্দরের (বিআইডব্লিউটিএ) যুগ্ন-পরিচালক আব্দুর রাজ্জাক  জানান, ঈদ’কে সামনে রেখে যাত্রীদের যাতে কোন ধরনের সমস্যার সন্মুখিন না হতে হয়। সেই চিন্তা মাথায় রেখে আমরা যাত্রী নিরাপত্তায় ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি।

ইতিমধ্যে আমরা নদী বন্দর সহ প্রশাসন সংশ্লিষ্টদের নিয়ে একটি মিঠিং করেছি। কোন লঞ্চে যাতে ধারন ক্ষমতার চেয়ে বেশি যাত্রী না নেওয়া হয় সে বিষয়ে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। শেষ মুহুর্তে যাত্রী চাপ বেশ দেখলে আমরা আরো দুটি লঞ্চ নামানোর কথা চিন্তা করতে পারি।

আমরা জেলা প্রশাসনের কাছে যাত্রী সেবা নির্বিঘ্ন করতে ও নদী বন্দরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সার্বক্ষনিক ২জন ম্যাজিষ্ট্রেট চেয়েছি। সাথে নিরাপত্তার কথা মাথায় রেখে এখানে ৬ সেক্টরের কর্মকর্তাদের নজরদারী থাকবে বলে আশাঁ করেন তিনি।

যুগ্ম পরিচালক মো: আব্দুর রাজ্জাক আরো জানান, টিকেট কালোবাজারী, কেবিন ও প্রবেশ টিকেট সিন্ডিকটদের রুখতেও বিশেষ নজরদারী করতে আমাদের দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম সবসময় কাজ করবে। উল্লেখ্য ঈদের এখনো প্রায় সপ্তাহ খানিক বাকি থাকায় বরিশাল নদী বন্দরে খুব একটা যাত্রীর চাপ লক্ষ করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া