বানারীপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

এপ্রিল ১৫ ২০২৩, ১৯:০৮

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:: বরিশালের বানারীপাড়ায় চাখারের কালিরবাজারে অভিযান চালিয়ে নয়ন মোল্লা (৩০) নামের  চিহৃিত এক  মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামের ফারুক মোল্লার ছেলে।শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাখার ইউনিয়নের কালিরবাজার এলাকায় বানারীপাড়া থানার উপ-পরিদর্শক আল-মামুনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে নয়ন মোল্লাকে আটক করে।

এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওই দিন থানার উপ-পরিদর্শক আল- মামুন বাদী হয়ে তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

১৫ এপ্রিল শনিবার সকালে তাকে বরিশালে জেলহাজতে  পাঠানো হয়।থানা সূত্রে জানা গেছে- চিহ্নিত মাদক কারবারি নয়ন মোল্লার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া