বরিশাল সিটিতে নৌকা পেলেন আবুল খায়ের আবদুল্লাহ
এপ্রিল ১৫ ২০২৩, ১৩:৩৪
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।
আজ গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।









































