হিজলায় অভয়াশ্রম অমান্য করায় ২ জেলের বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৪ ২০২৩, ১২:০০

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় অভয়াশ্রম অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ২ জেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

১৩ ই এপ্রিল মেঘনা নদীতে অভিযান চালিয়ে হিজলা নৌ পুলিশ ইউনিট চরকুশরিয়া গ্রামের কামাল(২২) ও চর বিশর গ্রামের নোমান(২০) কে আটক করে।

এসময় তাদের কাছ থেকে প্রায় ১২ লক্ষ ৪৫০ মিটার অবৈধ কারেন্ট জাল ও বিভিন্ন প্রজাতির প্রায় ৪৫০ কেজি মাছ উদ্ধার করে।

পরে আটককৃত কারেন্ট জাল গুলো আগুনে পুড়ে বিনষ্ট করা করা হয়েছে।উদ্ধার কৃত মাছগুলো উপজেলার বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।

হিজলা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দে জানায় আটক ২ জেলের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।জালগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এবং মাছগুলো এতিম বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া