বরিশালের মুলাদীতে দুই জনকে কুপিয়ে হত্যা
এপ্রিল ১১ ২০২৩, ০২:১৯
নিজস্ব প্রতিবেদক ঃ বরিশাল জেলার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চাকলা এলাকায় আকন ও হাজী গ্রুপের শত বছরের দ্বন্ধে সোমবার রাত সাড়ে ৯টায় কামাল বেপারী ও হেলাল বেপারী নামের দুই সহদরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা দুইজনেই আকন গ্রুপের সদস্য।
রাত সাড়ে এগারোটার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করে বাটামারা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন অশ্রু বলেন, প্রায় শত বছর থেকে ওই এলাকার হাজী ও আকন গ্রুপের মধ্যে দ্বন্ধ চলে আসছে। তারই জেরধরে সোমবার রাতে সাড়ে দশটার দিকে চাকলা এলাকায় বসে হাজী গ্রুপের সদস্যরা আকন গ্রুপের সদস্যদের ওপর হামলা চালায়। এতে আকন গ্রুপের ওই দুই সহদর নিহত হয়।
মুলাদী থানার ওসি তুষার কুমার মন্ডল বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে রওয়ানা হয়েছেন। তবে বাটামারা এলাকাটি দুর্গম হওয়ায় রাত সাড়ে এগারোটা পর্যন্ত তারা ঘটনাস্থলে পৌঁছতে পারেননি।









































