উজিরপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
এপ্রিল ১০ ২০২৩, ২২:০২
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের উজিরপুর আন্ত জেলা ব্যাটারিচালিত ইজিবাইক চোর চক্রের ৩ সদস্যকে মাদারীপুর জেলার কালকিনি থেকে গ্রেফতার করেছে উজিরপুর থানা পুলিশ।
এ সময় একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ থানার মৃত্যু সত্তার মিলিটারির ছেলে সাইদুল হাওলাদার (৪৫) ও বাছের মোল্লার ছেলে মিন্টু মোল্লা (২৩), ঝালকাঠি জেলার কয়রা গ্রামের জলিল মৃধার ছেলে রুবেল (২৫)।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডু পাসা গ্রামের ইদ্রিস মুন্সি শনিবার সন্ধ্যায় পাঁচ জন যাত্রী নিয়ে মাদারীপুরের উদ্দেশ্যে ভাড়ায় যান। পরবর্তীতে পরিবারের লোকজন স্থানীয়রা,ইদ্রিস মুন্সি মোবাইল ফোন বন্ধ পায়। ইদ্রিস মুন্সির ছেলে মাছুম মুন্সী অনেক খোঁজাখুঁজি করে তার বাবা ও ইজিবাইক না পেয়ে রবিবার দিন সকালে উজিরপুর মডেল থানায় বাদী একটি মামলা দায়ের করেন।
পুলিশ ইজিবাইক মালিক মালিক সূত্রে জানতে পারে, মাদারীপুর জেলার কালকিনি থানার মজিদ বাড়ি আবুল হোসেন তেলের পাম্পের সামনে নীল রংয়ের একটি ইজি বাইক সহ তিন জনকে স্থানীয়রা মারধোর করে আটকে পুলিশে দিয়েছে।
পরে এসআই শফিক,তাদেরকে গ্রেফতার করে, রবিবার রাতে উজিরপুর মডেল থানায় নিয়ে আসেন।তার দেয়া তথ্যের ভিত্তিতে গৌরনদী আনোয়ার ক্লিনিকের পাশে ঝোপঝাড়ের মধ্য থেকে ইজিবাইক চালক ইদ্রিস মুন্সিকে উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
ইজিবাইকের মালিক থানায় গিয়ে তাদের ইজিবাইক শনাক্ত করেন। এঘটনায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল আহসান জানান, গ্রেফতারকৃত ৩ জনকে আজ সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।









































