বাকেরগঞ্জে সন্ত্রাসী আব্বাস বাহিনীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এপ্রিল ০৯ ২০২৩, ১৯:৩৩

নিজেস্ব সংবাদদাতা,বাকেরগঞ্জ,বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে প্রতিবন্ধী মায়ের একমাত্র পুত্র ইব্রাহিম হাওলাদারসহ একাধিক ব্যক্তিকে হত্যাচেষ্টাকারী দুর্ধর্ষ সন্ত্রাসী একাধিক হত্যাচেষ্টা মামলার আসামী আব্বাস বাহিনীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ এপ্রিল) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত উপজেলার মহেশপুর বাজারে নির্যাতিত খাসমহেশপুর গ্রামবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন হামলায় গুরুতর আহত ইব্রাহিমের মা রুলিয়া বেগম, বোন শিপু বেগম, জান্নাত বেগম, আহত আনোয়ারা বেগমের স্বামী সোহরাব হাওলাদার, সমাজসেবক মাসুদ হাওলাদার প্রমূখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের খাসমহেশপুর গ্রামবাসী দূর্ধষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি আব্বাস বাহিনীর হাতে জিম্মি। সে তারই আপন ভাই জসিম, জাফর, মোশারেফ ও ভাইপো রেজাউল, জিয়াউলকে নিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে।

এলাকার সকলে আব্বাস-জসিম বাহিনীর হাতে জিম্মি। তাদের ভয়ে তটস্থ এলাকাবাসী। নিয়ামতি ইউনিয়নের খাসমহেশপুর গ্রামের শত শত মানুষ মানুষের জমিজমা তারা জোরপূর্বক ভোগ দখল করছে। কেউ তাদের ভয়ে মুখ খোলার সাহস পায়না। এমনকি এলাকার কেউ এই বাহিনীর অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই তাকে হাত-পা হারাতে হয়, নয়তো মৃত্যু বরণ করতে হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা আরও বলেন, আব্বাস-জসিম বাহিনী এ পর্যন্ত ৩০ জনের অধিক নারী-পুরুষকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। গত ২৮ মার্চ রাতে খাসমহেশপুর গ্রামের ইব্রাহিম হাওলাদার মহেশপুর বাজার থেকে তারাবির নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী আব্বাস, জসিম, জাফর, রেজাউল জিয়াউলরা তাকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।

এ ঘটনায় একটি মামলা দায়েরসহ আব্বাস ও জসিম বাহিনীর বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী অবিলম্বে আব্বাস বাহিনীর সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে খাসমহেশপুর গ্রামবাসীর নিরাপত্তা ও এলাকায় শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান।

মানববন্ধনে প্রতিবন্ধী রুলিয়া বেগম বলেন, তার একমাত্র সন্তান ইব্রাহিম হাওলাদারকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী আব্বাস, জসিম, জাফর, মোশারেফ, রেজাউল, জিয়াউলরা কুপিয়ে হত্যার চেষ্টা করে। কান্নাজড়িত কণ্ঠে তিনি অবিলম্বে তার একমাত্র পুত্রের হত্যা চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

সোহরাব হাওলাদার বলেন, তার স্ত্রী আনোয়ারা বেগমকেও কয়েক বছর আগে আব্বাস-জসিম-জাফররা হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করলেও আসামিরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তার স্ত্রীর হত্যার চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

গৃহিনী জান্নাত বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, আব্বাস-জসিম বাহিনীর ক্ষমতা কি প্রশাসনের চেয়েও বেশী। তারা বার অপরাধ করলেও প্রশাসনের রহস্যজনক ভূমিকায় পার পেয়ে যায়।

তিনি আব্বাস-জসিম বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে তিনি প্রশাসনের সহযোগিতা নিয়েও প্রশ্ন তোলেন।তিনি মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আব্বাস-জসিম বাহিনীর সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া