বাকেরগঞ্জে মালিকানা গাছ কর্তনে বাধা: ১ লাখ টাকা চাঁদা দাবি

মার্চ ১১ ২০২৩, ১২:৫৬

সংবাদদাতা,বাকেরগঞ্জ,বরিশাল।। জেলার বাকেরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডে মো: মৃত -ইস্কান্দার আলী মাঝীর পুত্রের পত্রিক সম্পত্তিতে বসত বাড়িতে গাছ কাটা কেন্দ্র করে বাধা দান ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

১১ মার্চ সকাল ৮ টায় ইস্কান্দার আলী মাঝীর পুত্র সাইদুল ইসলাম রানা তার বসত বাড়ি থেকে রেন্ডি গাছ, মেহেরগনি,চাম্পল গাছ বিক্রি করেন। প্রতিবেশি ফারুক সিকদার গাছ ব্যাবসায়ির কাছে গাছ বিক্রি করেন।

বিক্রয়কৃত গাছ ফারুক সিকদার সহ ৬ জন শ্রমিক গাছ কর্তন করতে গেলে সকাল ৯ টায় সাইদুল মাঝীর বসত বাড়ির মধ্যে মৃত রহিম হাওলাদারের পুত্র ইউনুচ হাওলাদার সহ অজ্ঞাত ৫-৭ জন লোক নিয়ে গাছ কর্তনে বাধা দেয় ও চাঁদা দাবি করেন।

এ বিষয়ে সাইদুল মাঝি জানান, আমি ঢাকাতে সুপ্রিম কোর্টের কর্মরত আছি। গ্রামের বাড়িতে মা, আমার সন্তান ও স্ত্রী থাকেন। গাছ কর্তন করলে আমার পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয়।

এ সময় অকথ্য ভাষা গালিগালাজ করে ও বসত ঘরে ইট পাটকেল ছুড়েন। ও বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে। নিরাপত্তাহীনতায় ভুগছে আমার পরিবার।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া