অর্থের অভাবে এতিমখানার নাঈমের চোখের অপারেশন হচ্ছে না

ফেব্রুয়ারি ২৪ ২০২৩, ২০:৪৭

নিজস্ব প্রতিবেদক ॥ অর্থের অভাবে বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুরের ৭নং মধ্য কালভার্ট সংলগ্ন গুচ্ছগ্রাম এলাকায় অবস্থিত রহমানীয়া ক্বিরাতুল কুরআন হাফিজী মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং’র ছাত্র মোঃ নাঈম হাওলাদার এর চক্ষু অপারেশন করাতে পারছে না পরিবার।

নাঈমের বাবা মোঃ নুরুল ইসলাম ফিরুজী তার ছোট ছেলে মোঃ নাঈম হাওলাদারের চিকিৎসার জন্য অর্থিক সাহায্য আবেদন করছেন বিভিন্ন মহলের মানুষের কাছে। ফিরোজী জানান নাঈমের বয়স যখন ৭ বসর সেই থেকেই তাহার চোখে খুব ব্যাথা শুরু হয়।

পরে বরিশালে চোখের ডাক্তার দেখানো হলে তাহারা উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যেতে বলেন।

নুরুল ইসলাম ফিরুজী পলাশপুর ৫নং ওয়ার্ড ৭নং রোড গুচ্ছেগ্রাম রহমানিয়া ক্বেরাতুল কুরাআন হাফিজী মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং চালাচ্ছে।

ছাত্ররা কোন খাবার টাকা দিতে পারেনা এই জন্য আমার খুবি কষ্টে দিন কাটিতেছে। তাই তিনি অর্থের জন্য তার ছেলে নাঈমকে ঢাকা নিয়ে গিয়ে অপারেশন করাতে পারছেনা।

তিনি আরো বলেন দুই বছর আগে একবার ঢাকা নিয়ে গিয়ে নাঈমে ডাক্তার দেখালে তারা বলেন নাঈমের অপারেশন করাতে হবে। তাতে প্রায় ২ লক্ষ টাকার মত খরচ হবে। তিনি অসহায় গরীব থাকায় অর্থের জন্য ছেলের চিকিৎসা করাতে পারছেনা।

এমতাবস্থায় আর্থিক সাহায্য পেতে আকুল আবেদন করেছেন সমাজের বিত্তবান ব্যাক্তিদের কাছে। সাহায্যে পাঠাতে যোগাযোগ করুন-০১৯২৪৬১২৯১৮।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া