হিজলায় ভাষা শহীদের যথাযথ মর্যাদায় শ্রদ্ধা নিবেদন সম্পন্ন।
ফেব্রুয়ারি ২১ ২০২৩, ১৩:৪৯
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান একুশে ফেব্রæয়ারী ভাষা শহীদের প্রতি যথাযথ মর্যাদায় গভীর শ্রদ্ধা নিবেদন সম্পন্ন হয়েছে।
রাত ১২ টা ১ মিনিটে প্রথম প্রহরে উপজেলা পরিষদ মাঠে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদারের নেতৃত্বে উপজেলা প্রশাসন. স্থানীয় সাংসদ সদস্যের পক্ষে ফুল দেওয়া হয়।
পরে উপজেলা পরিষদের চেয়ারম্যানরা,উপজেলা মুক্তিযোদ্ধারা,হিজলা থানা,হিজলা নৌপুলিশ,উপজেলা স্বাস্থ্যেকমপ্লেক্স,উপজেলা আওয়ামীলীগ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবি সংগঠন।
২১ শে ফেব্রুয়ারী সকাল ৮ টার সময় উপজেলা বি এন পির ৩ গ্রুপ আলাদাভাবে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা স্ব স্ব প্রতিষ্ঠানে ভাষা দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আ/ মাহাদী









































