বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের নবরূপের উদ্বোধন

ফেব্রুয়ারি ১৮ ২০২৩, ২১:১৫

নিজস্ব প্রতিবেদক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের একমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত ঐতিহাসিক বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের সংস্কারসহ চত্বর উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন শেষে এর উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এই কাজের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারসহ চত্বর উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন কাজের শুভ উদ্বোধন করেন, বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্।

এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আখতারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।

এছাড়া সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বিভিন্ন সাংবাদিক সংগঠন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও