আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো চরমোনাইর মাহফিল
ফেব্রুয়ারি ১৮ ২০২৩, ১৬:৫৬
নিজস্ব প্রতিবেদক ॥ বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি, মুক্তি ও উন্নতী কামনা এবং দেশবাসীর কল্যাণ কামনায় আখেরী মুনাজাতের মধ্যদিয়ে বরিশালে চরমোনাই দরবার শরীফের ৩দিনের বার্ষিক ওয়াজ মাহফিল শেষ হয়েছে। শনিবার সকালে আখেরী মোনাজাত পরিচালনা করেন চরমোনাইর পীর মুফতি সৈয়দ রেজাউল করীম।
লাখ লাখ মুসুল্লীর ক্রদনরোল আর আমিন আমিন ধ্বনীতে মাহফিল এলাকায় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারনা হয়। মাহফিলের মাঠ উপচে আশেপাশের বাড়ির বাগান, আঙ্গিনা, নদীর পাড় সহ বিস্তির্ন এলাকা জুরে লাখ লাখ মুসুল্লী মোনাজাতে অংশগ্রহন করেন। মাহফিল শেষে সড়ক ও নৌপথে মুসুল্লীরা বাড়িতে ফিরতে শুরু করেছেন।
সড়কপথে ফেরায় বরিশাল নগরীতে সকাল থেকে দীর্ঘযানজটের সৃষ্টি হয়। আখেরী মুনাজাতে চরমোনাই পীর ভারত কশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিনি, সিরিয়া সহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও মুসলিম উম্মাহার শান্তি কামনা করেন। বিশেষ করে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতদের জন্য বিশেষ দোয়া করা হয়েছে। মোনাজাতের আগে ফজরের নামাজের পর শেষ বয়ানে চরমোনাই পীর বলেন, দেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে।
বিদ্যুৎ. গ্যাস ও দ্রব্যমূল্যের দাম লাগামহীন। পাঠ্যপূস্তকের সিলেবাসের মাধ্যমে আগামী প্রজন্মকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলছে। দেশে স্থায়ী শান্তি আনতে হলে সর্বস্তরে ইসলামকে বিজয়ী করতে হবে।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও জাতিবিধ্বংশি পাঠ্যপূস্তক বাতিলের দাবীতে আগামী ২৫ ফেব্রুয়ারী সারাদেশের থানায় থানায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেন চরমোনাই পীর। মাহফিল বাস্তবায়ন কমিটির মিডিয়া সমম্বায়ক কে.এম শরিয়ত উল্লাহ বলেন, ৩দিনের মাহফিলে মোট ৮জন মুসুল্লী মৃত্যুবরন করেন।
বার্ধক্যজনিত অসুস্থতায় তাদের মৃত্যুঘটে। গত বুধবার জোহরের নামাজের পর মাহফিল শুরু হয়। ৩দিনে পীর সৈয়দ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম ৫টি এবং মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম করেন ২টি বয়ান করেন।









































