হিজলায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১৬ ২০২৩, ১৯:০৭

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলা প্রসাশন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়। ক্রীড়া সাংস্কৃতিক বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৬ ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলার ৬ টি ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী ছাত্রছাত্রীদের নিয়ে উপজেলা পরিষদ মাঠে এ খেলা হয়।

উপজেলা পর্যায়ে যারা বিজয়ী হবে তাদের বরিশাল জেলায় খেলার জন্য অংশগ্রহন করবে। উপজেলা শিক্ষা পদক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় এম পি পংকজ নাথ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন ঢালী,ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন ও নাজমা বেগম।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল গাফফার।

এছাড়া উপস্তিত ছিলেন হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া,মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার নাসির উদ্দিন,হরিনাথপুর ইউনিয়ন চেয়ারম্যান তৈফিকুর রহমান সিকদার প্রর্মূখ। অনুষ্ঠানপি সঞ্চলনা করেন সহকারী শিক্ষক শহিদুল ইসলাম রিপন।

আ/ মাহাদী

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া