বরিশাল কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১৬ ২০২৩, ১৮:৫৪

নিজস্ব প্রতিবেদক ‍॥ নগরীর কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক  মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বিদ্যালয় ম্যানেজিং কমিটি আলহাজ্ব কাজী মফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, বিশিষ্ট সমাজসেবক রেজাউল হক হারুন, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন। পরে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া