ভোলায় ৩ চাকার অ্যাম্বুলেন্স সেবা চালু
ফেব্রুয়ারি ০৬ ২০২৩, ২০:১১
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলায় সময়মত হাসপাতালে না নেওয়া হলে একজন সংকটাপন্ন রোগীর জীবন বিপন্ন হতে পারে। কিন্তু প্রত্যন্ত এলাকার গরীব-অসহায় মানুষরা যেখানে চিকিৎসা ব্যয় বহন করতেই হিমশিম খায়, সেখানে তাদের পক্ষে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে রোগীকে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে যায়।
নিজ উপজেলার এসব গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছেন জীবন মাহমুদ নামে বরিশালের এক পুলিশ সদস্য ।
তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের দফাদার বাড়ির সন্তান। বর্তমানে বরিশালে জেলা পুলিশে বরিশাল কর্মরত রয়েছেন। জীবন মাহমুদ এর ৩ চাকার এম্বুলেন্স এ কোরআনের হাফেজদের ও ভাড়া ফ্রী করে দিয়ছেন।
রোগীদের দ্রুত চিকিৎসকের কাছে পৌঁছানোর সুযোগ করে দিতে নিজ বেতনের টাকা জমিয়ে ৩ চাকার এ্যাম্বুলেন্স কিনেছেন তিনি। তার এই ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্সে স্থানীয় টবগী,কাচিয়া,হাসাননগর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের রোগীদের হাসপাতালে পৌঁছে দিচ্ছে বিনামূল্যে।
মানবিক এই পুলিশ সদস্যের ব্যতিক্রমী সেবায় সারা জেলায় প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া ও জীবন মাহমুদ অসহায়দের কর্মসংস্থান প্রতিবন্ধীদের হুইল চেয়ার সহ ভিবিন্ন মানবিক কর্মকাণ্ড চলমান রেখেছেন।
এ ব্যাপারে জীবন মাহমুদ মাহমুদ বলেন,বিবেকের দৃষ্টি থেকে এই উদ্যাগ নিয়েছি মানব সেবাই হলো আসল ধর্ম সেটা যেকোন পেশায় থেকে চাইলেই করা সম্ভব। সবাই দোয়া করবেন এমন আরও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারি।









































