বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন

ফেব্রুয়ারি ০৪ ২০২৩, ১৩:৩০

অনলাইন ডেস্ক :: গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, টঙ্গী কলেজ গেট এলাকায় পূর্ব থানার পেছনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তিনি বলেন, তদন্তের পর বিস্তারিত বলা যাবে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও