বরিশালের বিভাগীয় সমাবেশ সফল করার জন্য শ্রমিকদলের লিফলেট বিতরন

ফেব্রুয়ারি ০২ ২০২৩, ১৮:২৫

শামীম আহমেদ ॥ আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে। বিরোধী দলের গ্রেফতারকৃত নেতা কর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ,গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য কমানো সহ ১০ দফা দাবী আদায়ের দাবীতে আগামী ৪ ফেব্রয়ারী বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে বরিশাল মহানগর শ্রমিকদলের লিফলেট বিতরন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২) ফেব্রয়ারী সন্ধায় নগরীর ব্যাস্ততম সড়ক ও বিভিন্ন বানিজ্যিক ব্যাসা প্রতিষ্ঠান সহ পথচারি এবং ক্ষুদ্র ব্যাবসায়িদের মধ্যে লিফলেট বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্বজামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড,মীর জাহিদুল কবির জাহিদ,মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হয়দার বাবুুল, মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান সহ নগরীর বিভিন্ন ওয়ার্ড শ্রমিকদল নেতৃবৃন্দ।

এর পূর্বে বিএনপি দলীয় কার্যলয়ে সমাবেশ সফল করার লক্ষে মহানগর শ্রমিকদলের আয়োজনে এক প্রস্তুতি সভা করা করা হয়।

মহানগর শ্রমিকদলের আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে প্রস্ততি সভার প্রধান অতিথি মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ শ্রমিক দলের উর্দ্দেশ্যে বলেন, এই নিশিরাতের অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি মাঠে আন্দোলনে আছে।

আমরা এই ভোটারবিহীন সরকারের পতন না হওয়া পর্যন্ত কেহ আর রাজপথ থেকে সরে যাব না। আমরা আশা করি বরিশাল মহানগর শ্রমিকদল অত্যন্ত সু-শৃঙ্খল ও শক্তিশালি সংগঠন তারা প্রতিটি আন্দোলন-সংগ্রামে মাঠে আছে এবং থাকার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া